নিজস্ব প্রতিবেদক | ১০:৩৮ পিএম, ২০২২-১২-২২
রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ ও পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাপেং ফাউন্ডেশন ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে বুধবার (২১ ডিসেম্বর) রাজবাড়ীস্থ সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জাতীয় মানবধিকার কমিশনের সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজেরী চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ মংসানু চৌধুরী, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার প্রথাগত হেডম্যান-কারবারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুইশ বছরের পুরনো ঐতিহ্যবাহী পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের আইন পাহাড়ের মানুষের অস্তিত্ব ও স্বকীয়তার বজায়ের রক্ষা কবচ। এই আইনটি বাতিলের দাবীতে হাই কোর্টে রিটসহ নানান ষড়যন্ত্র চলছে। তাই আইনটি রক্ষায় আইনী লড়াইয়ের পাশাপাশি নিজেদের অস্তিত্ব ও ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, পার্বত্য চুক্তির ২৫ বছর অতিবাহিত হলেও চুক্তির বাস্তবায়নে ধীরগতির কারণে এখানকার পরিস্হিতি জটিল হচ্ছে। চুক্তির আলোকে গঠিত পার্বত্য ভুমি কমিশনের বিধিমালা প্রনয়ন না হওয়া ভুমি সমস্যা সমাধান হতে পারছে না।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ছয় বছরেও পার্বত্য ভুমি কমিশনের বিধিমালা প্রনীত হয়নি। রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। তিনি আক্ষেপ করে আরো বলেন, পার্বত্য চুক্তির ২৫ বছর পেরিয়ে গেলেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি। আমি বেঁচে থাকতে এই চুক্তি বাস্তবায়ন দেখতে পাবো কিনা জানি না।
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited