আইয়ুব চৌধুরী | ১১:১৬ পিএম, ২০২২-১২-১৬
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মামুন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল,তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী, উপজেলা সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্হিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ভোর সাড়ে ৬ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা আ'লীগ এর অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগ সভাপতি উবাচ মারমা ,জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সহ সভাপতি ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ডাঃ লিটন বনিক ,ক্যসাচিং মারমা মিলন, অংছাইনু মারমা,মিঠুল চন্দ্র দে,হারাধন কর্মকার,উথোয়াইচিং মারমা, লংবতি ত্রিপুরা, মংএতি মারমা,অংসুইচিং মারমা বিজয়, জয়নুল আবেদীন তালুকদারসহ দলের নেতাকর্মী উপস্হিত ছিলেন।
পরে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে বীর শহীদদের শ্রদ্ধ্যা নিবেদন করেন। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited