কাপ্তাই প্রতিনিধি | ০৭:২২ পিএম, ২০২২-১২-১৩
মাত্র ৪ দিন আগে নতুন ঘরে উঠেছে বাসু দাশ (৩৫)। এলাকাবাসীকে নেমন্তন্ন করে নিজ হাতে খাইয়েছিলেন। জীবনে স্বপ্ন ছিল ঘরটাকে আরোও সুন্দর করবে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্বপ্ন অধরা থেকে গেল। পাড়ি জমালো ওপারে।
তেমনটি জানালেন রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ।মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় রাঙামাটির কাপ্তাই - ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের মোটর সাইকেল আরোহী বাসু দাশ( ৩৫) ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানান ইউপি সদস্য শিমুল দাশ। দীর্ঘদিন তাঁরা রাঙামাটি রিজার্ভ বাজার এলাকায় বসবাস করলেও গত কয়েকমাস আগে তিনি পরিবার সহ বাঙ্গালহালিয়া ঘর করেন। নিহত বাসু দাশ একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগা জানান, মোটরসাইকেলটি রাঙামাটির উদ্দেশ্যে যাওয়ার পথে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এবং সাথে সাথে মোটরসাইকেল চালক চাকার নিচে পিস্ট হয়ে নিহত হন। তবে স্থানীয়রা থাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।যোগাযোগ করা হলে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল হাসান জানান, হাসপাতালের আনার আগে তাঁর মৃত্যু হয়।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে বলে ওসি জানান। এই ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানান। প্রসঙ্গতঃ গত ৯ ডিসেম্বর কাপ্তাই - চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সাথে মোটর সাইকেল এর মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল হাসিব ঘটনাস্থলে প্রাণ হারান।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited