জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে হবে


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ১১:৩৪ এএম, ২০২২-১২-১৩

জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে হবে

দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছেন। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে।

মঙ্গলবার (১৩ডিসেম্বর)  সকালে  রাঙামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের উদ্যোগে আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে  এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে  বক্তারা এ মন্তব্য করেন। 

বক্তারা বলেন, প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে না অসেচতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।

এতে  রাঙামাটি সদর  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কান্তি চাকমা'র সভাপতিত্বে  উপস্থিত  ছিলেন, রাঙামাটি  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমান,  সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম,  পুরুষ ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা সহ  সংশ্লিষ্ট ব্যাকাতিবর্গরা।

এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে,  "  সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি "।