বাঘাইছড়িতে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


বাঘাইছড়ি সংবাদদাতা    |    ১১:১৭ এএম, ২০২২-১২-১২

বাঘাইছড়িতে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। ১১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী শাপলা চত্বরে উন্মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহম্মেদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন বুলু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই খাজু মিঞার সঞ্চালনায় সভায় বক্তারা মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ সহ স্থানীয় আইন শৃঙ্খলা বজায় রাখায় বাঘাইছড়ি থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।