রাবিপ্রবি’র রেজিস্ট্রার পদে যোগদান করলেন মোহাম্মদ ইউসুফ


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১০ পিএম, ২০২২-১২-১১

রাবিপ্রবি’র রেজিস্ট্রার  পদে যোগদান করলেন মোহাম্মদ ইউসুফ

রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) পদে যোগদান করলেন মোহাম্মদ ইউসুফ।
আজ রোববার ১১ ডিসেম্বর  রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এর কার্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ তাঁকে ফুলের  দিয়ে বরণ করেন।

যোগদান করার পর নবনিযুক্ত রেজিস্ট্রার  “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার,প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর  জুয়েল সিকদার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  মোহাম্মদ ইউসুফ দীর্ঘ ৪৩ বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকুরী করেন, তন্মধ্যে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) পদে সুদীর্ঘ ২১ বছর যাবৎ কর্মরত ছিলেন।