রাঙামাটিতে পার্শ্ববর্তী বাসিন্দার নানাবিধ অত্যাচারের অভিযোগ, সুরাহা পেতে বিভিন্ন মহলে দ্বারস্থ


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৯ পিএম, ২০২২-১২-১০

রাঙামাটিতে  পার্শ্ববর্তী বাসিন্দার  নানাবিধ  অত্যাচারের  অভিযোগ, সুরাহা পেতে বিভিন্ন মহলে দ্বারস্থ

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বাসিন্দা চন্দন ধর তার বাড়ির দেয়াল  নির্মান করতে গিয়ে পার্শভর্তী বাসিন্দার   বাসার ছাঁদের টিন নষ্ট করে বাড়ির দেয়াল নির্মান করছে বলে অভিযোগ করেছে  ভুক্তভোগী রনজিৎ কুমার ধর ।  তিনি বলেন  বর্ষা মৌসুমে বৃষ্টির পানি  বাসায় ঢুকে নষ্ট করবে আসবাবপত্র। এখনি নির্মান করা  দেয়াল পানি দিতে গিয়ে  দেয়াল বেয়ে পানি ঢুকে নষ্ট হচ্ছে ভুক্তভোগীর বাসার আসবাবপত্র। 
এর আগে চন্দন ধর এর নানান অত্যাচারের বিষয় উল্লেখ করে রাঙামাটি পৌর মেয়র বরাবর অভিযোগ করলেও এখনো পৌরসভা কতৃক সুরাহা পাননি ভুক্তভোগী।  ভুক্তভোগী রনজিৎ কুমার ধর  আরো বলেন,  চন্দন ধর দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে।  তিনি গত কিছুদিন আগে  সীমানা দেয়াল ঘেঁষে নির্মান সামগ্রী  রেখে সীমানা দেয়ালের মারাত্মক ক্ষতি করেছে এই নিয়ে পৌরসভায় অভিযোগ করেন। 
আবার ও অভিযুক্ত চন্দন ধর  পার্শ্ববর্তী বাসা থেকে কোনরকম দুরত্ব বা ফাকা না রেখে এবং পানি নিস্কাশনের ব্যবস্থা না  রেখে ছাঁদ ঢালাই দেওয়া ও ইটের গাথুনিতে  ক্ষতি সাধন করে অত্যাচার অব্যাহত রেখেছে এমনকি অভিযোগকারী রনজিত কুমার ধরের ৩০ বছর আগের নির্মিত পানি নিস্কাশনের দীর্ঘদিনের  ড্রেনটি ভরাট করে দিয়ে  চন্দন ধর দখল করার  পায়তারা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
রনজিৎ কুমার ধর আরও বলেন,  বিষয় গুলো  নিয়ে চন্দন ধর কে  বললেও  আমার কথার কর্ণপাত করছে না।  এখন আমি নিরুপায় হয়ে আপনাদের দ্বারস্থ  হয়েছি।