লংগদু প্রতিনিধি | ০৭:৩৪ পিএম, ২০২২-১২-০৩
রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নে নানুর বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে মুহিব্বুল্লাহ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১.৩০ টার সময় মায়ের সাথে গোসল করতে নদীতে গেলে, মা কাপড় ধৌত করার সময় তার অজান্তেই মুহিব্বুল্লাহ পানিতে ডুবে যায়।
পরিবার সুত্রে জানাযায়, তাদের বাড়ি মাইনী ইউনিয়নের ৫নং সোনাই কালু মাঝির টিলা। মুহিব্বুল্লাহ তার মায়ের সাথে কালাপাকুজ্জা হাছানপুর বেড়াতে যায়। সেখানে তার মা সুরমা বেগম মহিবুল্লাহকে নিয়ে কাপড় ধৌত করার জন্য ঘাটে যায়। কাপড় ধৌত করা কালীন কোন একসময় সুরমা আক্তারের অজ্ঞাতসারে সন্তান মহিবুল্লাহ কাপ্তাই লেকের ডেবায় পানিতে পড়ে যায়,পরবর্তীতে সুরমা আক্তার তার সন্তানকে পানিতে দেখতে পেয়ে ডাক চিৎকার করলে, আশেপাশের লোকজন এসে মহিবুল্লাহকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন বলেন, বিষয়টি আমাদের জানানো হয়েছে। পরিবারের পক্ষ হতে বাবা মা থানায় এসে দরখাস্ত দিয়ে শিশুটিকে দাফন কাফনের জন্য নিয়ে যায়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited