মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০১:১২ পিএম, ২০২২-১১-২৬
পার্বত্য চুক্তির বৈষম্যমূলক ধারা গুলো বাতিল করে চুক্তি সংশোধনের দাবী জানিয়েছে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রামে মহিলা পরিষদ রাঙামাটি সদর উপজেলা, পৌরসভা ও বরকল উপজেলার আয়োজনে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মহিলা পরিষদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তিসহ কিছু বৈষম্যমূলক আইন পাহাড়ের বসবাসরত বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বৈষম্য তৈরী করেছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এসব আইন সংশোধন করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
মহিলা পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে, নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আক্তার মৌ, সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি হাবিব আজম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited