লংগদুতে বন্য হাতির আক্রমনে বৃদ্ধা গুরুতর আহত


লংগদু প্রতিনিধি    |    ১১:৪৯ পিএম, ২০২০-১০-১৯

লংগদুতে বন্য হাতির আক্রমনে বৃদ্ধা গুরুতর আহত

প্রতীকী ছবি

লংগদুতে বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ৪নং বগাচত্তর ইউনিয়নের ৮নং ওর্য়াড মারিশ্যাচর এলাকায় এ ঘটনা ঘটে। মারিশ্যাচর এলাকার মৃত গোলাম কিবরিয়ার স্ত্রী মোছাঃ ছকিনা বেগম( ৭৫), ছেলের বাড়ি যাওয়ার পথে বন্য হাতির আক্রমনের শিকার হয়।

স্থানীয় বাসিন্দা গোলামুর রহমান জানান, সকাল ৮টায় পাশে ছেলের বাসায় যাওয়ার জন্য হেটে ১ থেকে ২ মিনিটের রাস্তা পার হতে গিয়ে, হঠাৎ পিছন থেকে এসে আক্রমন করে হাতি। আহত ছকিনার পাশেই ছেলে এবং ছেলের স্ত্রী ছিলেন।

মাকে হাতির আক্রমন করতে দেখে ছেলে ছগির আহমদ এগিয়ে আসলে বৃদ্ধাকে ছেড়ে  ছেলের দিকে তেড়ে যায় হাতি ,ছগিরকে আক্রমন করতে না পেরে হাতিটি জংগলে চলে যায়। হাতির আক্রমনে বৃদ্ধার এক হাত, পা, বুক এবং পিঠে গুরুতর আঘাত পায়, সাথে সাথে নাক এবং মুখ দিয়ে রক্ত চলে আসে। 

আহত অবস্থায় তার ছেলেরা তাকে সেখান থেকে উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে যান।