জাইকার উদ্যাগে রাজস্থলীতে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ


রাজস্থলী প্রতিনিধি    |    ১১:১৪ এএম, ২০২২-১১-২১

জাইকার উদ্যাগে রাজস্থলীতে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন ও জাইকার সার্বিক সহযোগিতায় দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। ২০ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা হল রুমে আধুনিক পদ্ধতিতে গবাদি পশুপালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা এ সময় ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা তারেখ মাহমুদ, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, জাইকা রাজস্থলী উপজেলা প্রতিনিধি উৎপল তনচংগ্যা। প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন হতে সুফল ভোগীরা অংশ গ্রহন করেন।