অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা পুলিশের খাদ্য সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৮ পিএম, ২০২২-১১-২০

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা পুলিশের খাদ্য সহায়তা প্রদান

রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ বিভাগ।

রবিবার দুপুর ১২ টায় শহরের রিজার্ভ বাজার এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎস্না বেগম প্রমূখ।

এছাড়াও রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির সাধারন সম্পাদক আবু সৈয়দের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের জন্য আজ দুপুরে খাবার প্রদানের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গতকাল ১৯ নভেম্বর দুপুরের দিতে  অগ্নিকান্ডে শহরের রিজার্ভ বাজার এলাকায় ১৭টি বসতঘর ভষ্মীভূত ও ক্ষতিগ্রস্থ হয়।