রাঙামাটিতে ২দিনব্যাপি ডিজিটাল উদ্বোধনী মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৫৭ এএম, ২০২২-১১-২০

রাঙামাটিতে ২দিনব্যাপি ডিজিটাল উদ্বোধনী মেলার উদ্বোধন

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ৪৯টি স্টল নিয়ে ২দিনব্যাপি রাঙামাটিতে শুরু হয়েছে ডিজিটাল উদ্বোধনী মেলা।  এই উপলক্ষে রোববার সকালে  রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের হ্যাপির মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।  পরে বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। 
উদ্বোধনের পর পর স্টল গুলো পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রমাসক মোহাম্মদ মিজানুর রহমান ।  
এতে  উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা,  জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, রাঙামাটি  পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  উপ-পরিচালক  বেগম সাহান ওয়াজ সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।