নিজস্ব প্রতিবেদক | ০৩:০৩ পিএম, ২০২২-১১-১৯
ফৌজদারি মামলার ক্ষেত্রে পুলিশকে যথাযথভাবে গ্রেফতার ও তদন্তের নির্দেশনা দিয়েছেন রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ। এছাড়া কনফারেন্সে আসামি গ্রেফতার, মালামাল জব্দ বিষয়ে যথাযথভাবে আইন অনুসরণ করে কাজ করার জন্য রাঙামাটির সকল থানার ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজেস্ট্রেসি কনফারেন্সে এই নির্দেশনা দিয়েছেন তিনি।
রাঙামাটির নবনিযুক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মোন্তাকিম, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমেদ ও সাধারণ সম্পাদক রাজীব চাকমা এছাড়াও রাঙামাটির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটগণ, বিভাগীয় বন কর্মকর্তা ও থানার ওসিরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ বলেন, বিচারকদের সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে। এতে করে বিচারপ্রার্থীরা কাক্সিক্ষত সেবা পাবেন এবং মামলা জট কমে দ্রুত নিষ্পতি হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited