নানিয়ারচরে মোটরসাইকেলসহ আটক যুবক ১


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩১ পিএম, ২০২২-১১-১২

নানিয়ারচরে মোটরসাইকেলসহ আটক যুবক ১

নানিয়ারচরে চোরাই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতা মামুন (২৮) কে আটক করেছে যৌথবাহিনী ও নানিয়ারচর থানা পুলিশ। আটক যুবক ফেনীর বাসিন্দা নুর উদ্দিনের পুত্র,বর্তমানে সে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় বসবাস করেন।

শনিবার (১২নভেম্বর) সকালে গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার। তিনি জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামুন খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বড় সিন্ডিকেটের মাধ‍্যমে ক্রয় বিক্রয় করে আসছিল।তারই পরিপ্রেক্ষিতে গোপন তথ‍্যের ভিত্তিতে ১২ই নভেম্বর শনিবার সকালে নানিয়ারচর থানা পুলিশ ও যৌথ বাহিনীর সহযোগিতায় কুতুকছড়ি এলাকা থেকে আসামীসহ চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়,মটর সাইকেলের নম্বর -চট্টমেট্রো ল-১৬৩৩১৪। তিনি আরও জানান, উক্ত মোটরসাইকেল চোর ও সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আটক চোর খাগড়াছড়ি জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস‍্য ও দীর্ঘদিন ধরে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ নানা মহলের।তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অন‍্যান‍্য চোরদেরও সনাক্ত করার জন‍্য আদালতে প্রেরন করা প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

অন‍্যদিকে নানিয়ারচর সেনাজোনের মিডিয়া পার্সন সূত্রে জানা গেছে, নানিয়ারচর সেনাজোন পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।