লংগদু সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা ও কম্পিউটার সনদ প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪১ এএম, ২০২২-১১-১১

লংগদু সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা ও কম্পিউটার সনদ প্রদান

মো.গোলামুর রহমান,লংগদু

রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু সেনা জোন কর্তৃক, ৩বীর লংগদু জোনের অধীনে কম্পিউটার প্রশিক্ষন সম্পূর্ণদের মাঝে সনদ ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর)  সকাল ১১ টার সময় লংগদু জোনের মাঠে  উক্ত অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল হিমেল মিয়া, পিএসসি উপস্থিত থেকে  ১৬ জন বাঙালি ও ০৫ জন পাহাড়ি সর্বমোট ২১ জনকে কম্পিউটার প্রশিক্ষন সনদপত্র প্রদান এবং ১০ জনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এ সময় অত্র জোনের সকল অফিসার ও  জেসিওস বৃন্দ উপস্থিত ছিলেন।

লংগদু জোন কমান্ডার বলেন, সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা অতীতে যে ভাবে মানুষের পাশে ছিলাম আগামীতেও সঙ্গে আছি, থাকবো। আমাদের সকল প্রকার মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।