রাঙামাটিতে গণপ্রকৌশল দিবস পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৪ পিএম, ২০২২-১১-০৮

রাঙামাটিতে গণপ্রকৌশল দিবস পালন

রাঙামাটিতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল রাঙামাটি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাং

লাদেশ এর উদ্যোগে ডিপ্লোমা ইনস্টিটিউটের নিজস্ব সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় আইডিইবি'র সভাপতি নিরঞ্জন নাথ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  আইডিইবি'র সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যামল বড়ুয়া প্রমূখ।

আলোচনা সভা শেষে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়। 
এর আলোচনা সভা  শুরুতে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়।