রাঙামাটি পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৩ পিএম, ২০২২-১১-০৩

রাঙামাটি পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাঙামাটি পাবলিক কলেজের ২০২২ এর  এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার  সকালে কলেজ নিজস্ব  মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন রাঙামাটি পাবলিক কলেজ । 
এসময় কলেজের   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক আদনান সুজা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর।
এতে কলেজ সকল  শিক্ষক ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে  বক্তারা  বলেন, বইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে। এতে পড়ালেখার কোন বিকল্প নেই। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, পড়ালেখা চালিয়ে নিতে হবে। তারপরই জীবনকে আলোয় আলোকিত করে নিজেকে সমাজের শিক্ষিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আকাশ চাকমা। বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানবিক বিভাগের পরীক্ষার্থী মোহাম্মদ কাউসার, একই বিবাগের রিপেন চাকমা, ফারজানা আক্তার, রেভি চাকমা প্রমূখ।

এবার রাঙামাটি পাবলিক কলেজ থেকে   ২০৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জেলা শিক্ষা অফিসের তথ্য মতে,  এবার রাঙামাটি জেলায়  ৫,৮৪৮জন এইচএসসি পরীক্ষার্থী  পরীক্ষায় অংশ নেবে। রাঙামাটি জেলার  ২২টি কলেজের মধ্য দুটি মাদ্রাসাসহ ১৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই  পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।

এছাড়াও আসন্ন এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে  প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।