সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প


আইয়ুব চৌধুরী    |    ১২:৩৯ পিএম, ২০২২-১১-০২

সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রাঙামাটি রাজস্থলীতে সেনাবাহিনীর  ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে পাহাড়ী বাঙালী  দুস্থ, অসহায় ও গরীব জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিলাছড়ির  তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে কাপ্তাই অটল  ৫৬ বেঙ্গল  সেনা জোনের  রাজস্থলী সাব জোন কমান্ডার   ক্যাপ্টেন আবিদ আহসান ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন এর সিনিয়র ওয়ারেন্ড অফিসার আশরাফ হোসেন,  ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন মো.সাফাত চৌধুরীর নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে  বিশেষজ্ঞ চিকিৎসক ২টি বুথে চিকিৎসা সেবা দেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৫০০ শত  রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধী, লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, নিউরো মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

ছবি ক্যাপসন, রাজস্থলীতে সেনাবাহিনীর পরিচালনায় চিকিৎসা সেবা দিচ্ছেন ক্যাপ্টেন সাফাত চৌধুরী, মেডিকেল অফিসার