আইয়ুব চৌধুরী | ১২:৩৯ পিএম, ২০২২-১১-০২
রাঙামাটি রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে পাহাড়ী বাঙালী দুস্থ, অসহায় ও গরীব জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিলাছড়ির তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে কাপ্তাই অটল ৫৬ বেঙ্গল সেনা জোনের রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহসান ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন এর সিনিয়র ওয়ারেন্ড অফিসার আশরাফ হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন মো.সাফাত চৌধুরীর নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ২টি বুথে চিকিৎসা সেবা দেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৫০০ শত রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধী, লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, নিউরো মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
ছবি ক্যাপসন, রাজস্থলীতে সেনাবাহিনীর পরিচালনায় চিকিৎসা সেবা দিচ্ছেন ক্যাপ্টেন সাফাত চৌধুরী, মেডিকেল অফিসার
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited