নানার কর্মসূচির মধ্যে দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৮ পিএম, ২০২২-১১-০১

নানার কর্মসূচির মধ্যে দিয়ে  কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস  পালন

“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো মঙ্গলবার (১ নভেম্বর) কাপ্তাই উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এক আলোচনা সভা, যুবকদের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ, ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, ইউপি সদস্য জুয়েল চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব যুবকদের পক্ষে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য উজ্জ্বল ভট্টাচার্য ও প্রশিক্ষিত যুবতী নুর নাহার আক্তার।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষিত যুব যুবতীরা উপস্থিত ছিলেন।
এর আগে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী বের হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এদিক, দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন যুব দিবসে আগত অতিথি এবং যুবক যুবতীরা।