কাপ্তাইয়ে পোকাড়ের কামড়ে এক শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৬ পিএম, ২০২২-১০-২৯

কাপ্তাইয়ে  পোকাড়ের কামড়ে এক শিশুর মৃত্যু

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর  জাকির হোসেন সমিলস্থ মুরগীর টিলায় বিষাক্ত পোকার কামড়ে এক  শিশুর মৃত্যু হয়েছে। 
শনিবার ( ২৯ অক্টোবর) দুপুর সাড়ে  বারোটায় সময়  এই ঘটনা ঘটে।
মৃত্যবরণকারী শিশু আরোহি ছিদ্দিকা ইসপার বয়স   সাড়ে  তিন বছর। 
পরিবারের তিন বোনের মধ্যে সেই সবচেয়ে ছোট বলে জানা যায়।   
তার পিতা মোঃ  ছিদ্দিক এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি  জানান, আমার মেয়ে বাড়ির পাশে  খেলাধুলা করার সময়  বিষাক্ত পোকা হাতে  কামড় দেয়। বিষাক্ত পোকাড় ষন্রণা শিশু সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে। পাশে থাকা একজন পোকাটি হাত হতে নিয়ে ছুঁড়ে  ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।  পরে শিশুটিকে কাপ্তাই  নতুনবাজার ডাক্তারের নিকট নেয়া হলেও এর আগে তাঁর মৃত্যু হয় বলে জানান পল্লী চিকিৎসক সুমন দত্ত।