জুরাছড়ি প্রতিনিধি | ০২:৪৬ পিএম, ২০২০-১০-১৮
পার্বত্য শান্তিচুক্তির ফলে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা যথেষ্ট উন্নতি হয়েছে। চুক্তির বিরোধীতা না করে শান্তিচুক্তি বাস্তবায়নের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। ১৭ ই অক্টোবর ফকিরাছড়ি কমিনিউটি ক্লিনিক শুভ উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো জানান, অন্যান্য উপজেলা থেকে জুরাছড়ি উন্নয়নের ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তাই পরিবেশ পরিস্থিতি বজায় থাকলে উন্নয়ন করা সম্ভব। শেখ হাসিনা সরকারের যে উদ্যোগ কোন মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে এবং যাহাতে ঘরে ঘরে বিদ্যুত সেবা সুবিধা পায় সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা বলেন, বর্তমান সরকার ঘরের দুয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রত্যেক এলাকায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে যাচ্ছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে নতুন করে ৪-৫ টি কমিউনিটি ক্লিনিক ভবিষ্যতে করার জন্য বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে।
এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ট্রাইবাল হেল্থ কর্মসূচীর আওতায় একদিনের মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
ফকিরাছড়ি কমিনিউটি ক্লিনিক উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন ডাঃ তৌফিক, মৈদং ও দুমদুম্যা ইউপি ভাঃ চেয়ারম্যান রোহিনী কুমার এবং সাধন চাকমা, ভূমিদাতা হেডম্যান সম্রাট চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited