শহিদুল ইসলাম হৃদয় | ০৭:১৭ পিএম, ২০২০-১০-১৭
রাঙামাটি পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে ১ নং বিটের, নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে রিজার্ভ বাজারস্থ রাঙামাটি শিশু নিকেতন স্কুলের একটি কক্ষে এসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে কোতয়ালী থানার পুলিশ আপনাদের পাশে থাকবে এবং ধর্ষন ও নারী নির্যাতনের স্বীকার ব্যাক্তিকে আইনিভাবে সর্বাত্বক সহযোগীতা করা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) ছুফিউল্লাহ, কোতয়ালী থানার উপ-পরিদর্শক ও ১ নং বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার সাগর, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্তা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পুলক দে সহ ১ নং বিটের পুলিশ সদস্য এবং উক্ত ওয়ার্ডের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিট পুলিশিং সমাবেশে স্কুল ও কলেজ পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা বলেন, দেশে যে হারে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে এসব রোধ করতে আমাদের নিজেদের সোচ্চার হতে হবে। বর্তমান বাংলাদেশ প্রযুক্তি নির্ভর দেশ আমাদের সকলের হাতে স্মার্ট ফোন বা মোবাইল ফোন আছে এই প্রযুক্তির ব্যবহারের আমরা ধর্ষণ, নির্যাতন ও ইভটিজিং এর মত ঘটনা নির্মূল করা সম্ভব যেমন যে স্থানে এমন ঘটনা চোখে পড়বে ঐ স্থান থেকে একটি ভিডিও চিত্র ধারণ করা বা স্থানীয় থানায় ঘটনার সংবাদটি অবগত করা কিংবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে সাথে সাথে পুলিশ ঘটনা স্থলে হাজির হবে, এভাবেই আমরা এক হয়ে প্রশাসনকে সহযোগিতা করলে আমাদের দেশ থেকে এই ধর্ষক নামক সমাজের আবর্জনা চিরতরে মুছে ফেলতে আমাদের কেউ আটকাতে পারবেনা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited