রাঙামাটিতে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই কর্মসূচি পালন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৪ এএম, ২০২২-১০-১৮

রাঙামাটিতে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই কর্মসূচি পালন

রাঙামাটিতে শাপলা উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ অক্টোবর)  সকলে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন এর প্রচার ও সার্বিক সহযোগিতায় ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের পরিচালনায়  রাঙামাটি আসামবস্তী শাপলা দাতব্যলয় হোমিও চিকিৎসা কেন্দ্রে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই কর্মসূচিতে জেলার সাধারণ মানুষকে এই  চিকিৎসা  দেওয়া হয়।

এতে কর্মসূচির উদ্বোধন করেন কর্মসূচির প্রদান অতিথি শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে,  রাঙামাটিতে কোনো চক্ষু হাসপাতাল নেই।  জেলা সাধারণ মানুষের পক্ষে ঢাকা চট্টগ্রাম গিয়ে চোখের চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে।  রাঙামাটিতে যদি একটি সরকারী চক্ষু হাসপাতাল থাকে সেক্ষেত্রে এখানকার সাধারণ মানুষ তাদের চোখে চিকিৎসা নিতে পারবে। আজকের কর্মসূচি থেকে রাঙামাটি জেলায়  একটি চক্ষু হাসপাতাল স্থাপনের দাবি জানান।  
প্রতিমাসে একবার করে  শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন কতৃক চক্ষু চিকিৎসা প্রদান করার নির্দেশ দেন শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

এতে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি হাসিনা বেগম এর সভাপতিত্বে  ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো জীয়া উদ্দিন,  শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দীন প্রমূখ।