শুভ প্রবারণা উদযাপন অনুষ্ঠানে স্থবির বরণ 


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৭:৩০ পিএম, ২০২২-১০-০৯

শুভ প্রবারণা উদযাপন অনুষ্ঠানে স্থবির বরণ 

লুলাংছড়ি বনবিহারে শুভ প্রবারণা অনুষ্ঠানে আজ ৯ অক্টোবর ২০২২ রবিবার নিজ বিহারের অধ্যক্ষ ভদন্ত পূর্ণমিত্র ভিক্ষু ও তদন্ত বিশুদ্ধ কীর্তি ভিক্ষু কে বৌদ্ধ ধর্মের রীতিনীতি মোতাবেক ভিক্ষু জীবনে দশবছর পূর্ণ হলে স্থবির অথবা থের হিসেবে সম্মতি দেওয়া। এজন্য এই দুজন ভিক্ষু জীবনের দশ বছর পূর্ণ হওয়াতে লুলাংছড়ি বনবিহার পরিচালনা কমিটির উদ্যোগে সম্মাননা ক্রেস তুলে দেওয়া হয়। 

প্রবারণা অনুষ্ঠানে শ্রীমৎ বুদ্ধ শ্রী মহাস্থবির এর সভাপতিত্বে স্বধর্ম দেশনা প্রদান করেন বিহার অধ্যক্ষ ভদন্ত পূর্ণ মিত্র ভিক্ষু, আর্যনন্দ মহাস্থবির, আনন্দপাল স্থবির। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান,  ইউপি মেম্বার পল্লব দেওয়ান প্রমূখ। 

এতে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য কিরন কুমার চাকমা। ফুলদিয়ে ভিক্ষু সংঘদের বরণ করেন মিঠুন চাকমা (বিরাজ) কনক মাষ্টার ও অতিথি বৃন্দ।