আইয়ুব চৌধুরী | ১২:২২ এএম, ২০২২-০৯-১৮
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঙ্গালহালিয়া সনাতন সম্প্রদায়ের ব্যবসায়ীদের উদ্যোগে বাঙ্গালহালিয়া বাজার চত্তরে বিশ্বকর্মা পূজা সম্পন্ন হয়েছে ।
গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ঘটিকার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এই বছর ৩১শে ভাদ্র মাসে ১৭ সেপ্টেম্বর শনিবারে বিশ্বকর্মা পূজার দিনে ভক্তরা বিশ্বকর্মা দেবের কৃপা লাভ করার আশায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মধ্যে দিয়ে পূজাটি সম্পন্ন হয়।
পুরাতন মতে তিনি হলেন কারিগরি দেবতা।অষ্টম বসু প্রভাস হলেন তাঁর পিতা ও মাতা হলেন বৃহস্পতির ভাগিণী,বরবণিনী।আবার ব্রক্ষবৈবত্ত পুরাণে বর্ণিত তাঁর জম্ম ব্রহ্মার নাভি থেকে। পুরানে কাহিনীতে উল্লেখ করা আছে- তাঁর সৃষ্টি কার্যের কথা।ভগবক পুরাণের লেখা আছে- শ্রীকৃষ্ণের রাজ্য দ্বারক নির্মান করেছেন বিশ্বকর্মা।
মহাভারতে ও ওনার কথা বিভিন্ন জায়গাতে উল্লেখ আছে। বিশ্বকর্মা পূজায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন নরোত্তম দাশ( নরেন ত্রিপুরা) বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান, ইউপি সদস্য শিমুল দাস, বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি বিশ্ব নাথ চৌধুরী, প্রিয়লাল দত্ত, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী,লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন দাশ, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত,পুলক সাহা,শিমুল দাস,,বিশ্বকমা পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন ঘোষ, টাংকু ধর,রনিজিন দে,জিকু বসাক, অর্জুন কর্মকার,রাজন দাস,পলাশ দাস,নান্টু ধর,হ্নদয় কর্মকার, রাহুল দাশ,জিকু দাশ,সাংবাদিক মিন্টু কান্তি নাথ সহ বাজারের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট্য গীতা পাঠক ছিলেন শ্রী নরোত্তম দাশ( নরেন ত্রিপুরা) ।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited