বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:২৫ পিএম, ২০২২-০৯-১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সনামধন্য ও একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় কাচালংয়ে এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বিদ্যালয়ের নিজেস্ব অডিটরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান, ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর রুবেল চাকমা, সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা এসময় তিনি জানান এবার তিন বিভাগের ৬১ জন ছাত্রী বোর্ড পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এছাড়াও বক্তারা বলেন উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত তার কৃতিত্ব ধরে রেখেছে আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে। পরে বিদায়ী ছাত্রীদের মাঝে কলম, ফাইল বিতরণ করা হয়। ছাত্রীদের পক্ষ থেকেও প্রতিষ্ঠানকে উপহার প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited