জুরাছড়ি জোন কর্তৃক দূর্গম এলকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


স্মৃতিবিন্দু চাকমা    |    ০২:০৫ পিএম, ২০২২-০৯-০৮

জুরাছড়ি জোন কর্তৃক দূর্গম এলকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পার্বত্য চট্টগ্রামের দূর্গম ও প্রত্যন্ত অঞ্চল সমূহের অনগ্রসর দুঃস্থ পাহাড়ী জনগণের চিকিৎসা সেবা পাওয়া খুবই দুরুহ। তাই ৩ নং মৈদং ইউনিয়নে ফকিরাছড়ি এলাকায় নেই কোন পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র রয়েছে ডাক্তারের সল্পতা,দুঃস্থ অসহায়  ব্যক্তিরা প্রায়ই বিভিন্ন ধরণের  অসুস্থতার পীড়িত থাকেন।

এর প্রেক্ষিতে  তাদের এই দুরূহ অবস্থায় পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক রেস্টহার্ট আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় ফকিরাছড়ি স্কুল মাঠে গত ৬ সেপ্টেম্বর ২০২২  তারিখে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় ৬২ জন রোগীদের সু চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন আরএমও। সেনাবাহিনীর এসব সু- চিকিৎসা পেয়ে খুশী অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী।