নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৪ পিএম, ২০২২-০৮-১৯
সনাতনী সমাজের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পার্বত্য শহর রাঙামাটিতে বর্ণাঢ্য পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। আধা কিলোমিটার ব্যাপী দীর্ঘ এ শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
উক্ত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, জেলা প্রশাসনের সহকারী ম্যাজিষ্টেট বিজন কুমার জোয়ার্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটির সভাপতি অমর কুমার দে, জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সমন্বয়কারী বাবলা মিত্রসহ রাঙামাটি শহরের বিভিন্ন মন্দির থেকে ঢাঁক-ঢোলসহ শত শত নারী-পুরুষ শোভাযাত্রার র্যালীতে অংশগ্রহণ করেন।
এরআগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন. অত্যাচারীর বিরুদ্ধে দূর্বলের অধিকার প্রতিষ্টা ও পৃথিবীতে শান্তি প্রতিষ্টা করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহবানও জানিয়েতিনি বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টকে দমন করে সৃষ্টকে পালন করেছিলেন, ঠিক তেমনি করে পার্বত্যাঞ্চলের পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়কে এক হয়ে পার্বত্যাঞ্চল থেকে অশুভ শক্তিকে দুর করে শুভ শক্তির আর্বিভাব ঘটাতে হবে। তাই অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদায়ের মানুষকে এক হয়ে কাজ করার আহবানও জানান তিনি। উক্ত আলোচনা সভা ছাড়াও মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited