বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১১:২৭ পিএম, ২০২০-১০-১৩

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিলাইছড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ পালিত হয়েছে। এবারের স্লোগান হচ্ছে দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো মেজবাহ্ উদ্দিন, বিলাইছড়ি থানা এএসআই সাজ্জাদ হোসেন সহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। এসময় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের উপর গুরুত্ব আরোপ করা হয়।