প্যানেল মেয়রের সাথে ইয়ুথ’র সৌজন্য সাক্ষাৎ


ইকবাল হোসেন    |    ০৬:৩৩ পিএম, ২০২০-১০-১৩

প্যানেল মেয়রের সাথে ইয়ুথ’র সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ইয়ুথ’র উপদেষ্টা মো. জামাল উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) ও ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশন।

এতে উপস্থিত ছিলেন উয়ুথের পরিচালক মো. ইকবাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যা ও সাবেক সমাজ সেবা সম্পাদক চৌধুরী অনেশ বড়–য়া।

মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভায় প্যানেল মেয়রের কার্যালয়ে ইয়ুথ’র প্রতিনিধিদল উক্ত সৌজন্য সাক্ষাৎ এ অংশ নেয়।

এসময় প্যানেল মেয়র মো. জামাল উদ্দীনের সাথে উয়ুথ’র বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং তিনি আগামীতেও ইয়ুথ’র সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

শেষে প্যানেল মেয়রের হাতে ইয়ুথ’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা স্বারক তুলে দেওয়া হয়।