প্রেস বিজ্ঞপ্তি | ০৩:৪৭ পিএম, ২০২০-১০-১৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী ২০২০ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৮ অক্টোবর ২০২০ তারিখ সকাল ৯-০০ টা থেকে একাডেমি মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের শেখ রাসেল বিষয়ক নির্ধারিত আবৃত্তি ও প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা, শেখ রাসেল আমাদের ভালোবাসা শীর্ষক অনুষ্ঠানে শিশুদের অনুভূতি ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিযোগিতার নিয়মাবলী নিম্নরূপঃ
১। শেখ রাসেল এর প্রতিকৃর্তি অংকন প্রতিযোগিতাঃ ১৮/১০/২০২০,রবিবার সকাল ৯-০০টা
‘‘ক’’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ বিষয়ঃ রাসেলের প্রতিকৃর্তি
‘‘খ’’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ বিষয়ঃ - ঐ -
‘‘গ’’ বিভাগঃ ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রবৃন্দ বিষয়ঃ - ঐ -
২। শেখ রাসেল বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতাঃ ১৮/১০/২০২০,রবিবার সকাল ৯-৩০টা
‘‘ক’’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ শেখ রাসেলের ছড়া, কবি-আমীরুল ইসলাম।
‘‘খ’’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ইতিহাসের অমর শিশু, কবি -হামিদ মোঃ জসিম ।
‘‘গ’’ বিভাগঃ ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রবৃন্দ, বিষয়ঃ রাসেল তুমি,কবি-আ.ফ.ম.মোদাচ্ছের আলী।
চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সংগে আনতে হবে। নির্ধারিত আবৃত্তি সমূহ এতদসংযুক্ত। বিজয়ী শিশুদের প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্যঃ আবৃত্তি প্রতিযোগিতার কবিতা শিশু একাডেমির নোটিশ বোর্ডে অথবা শিশু একাডেমি অফিসিয়াল ফেসবুক আডিতে পাওয়া যাবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited