জুরাছড়িতে জাইকার উদ্যোগে আইন বিষয়ে চার দিনের প্রশিক্ষণ শুরু


জুরাছড়ি প্রতিনিধি    |    ১০:৩১ পিএম, ২০২২-০৬-১২

জুরাছড়িতে জাইকার উদ্যোগে আইন বিষয়ে চার দিনের প্রশিক্ষণ শুরু

॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় আওতায় সহযোগিতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

রবিবার জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে চারদিনের প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা সঞ্চালনায়  আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা মোহাম্মদ শফিউল আজম, উৎপল বিকাশ তংচঙ্গ্যা।
প্রশিক্ষণে শিক্ষক, ধর্মীয়গুরু, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।