ফুলেল শ্রদ্ধা ভালবাসায় ফায়ার ফাইটার মিঠু-নিপনের শেষ বিদায়


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৩ পিএম, ২০২২-০৬-০৬

ফুলেল শ্রদ্ধা ভালবাসায় ফায়ার ফাইটার মিঠু-নিপনের শেষ বিদায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে নিহত ফায়ার সার্ভিসকর্মী রাঙ্গামাটির সন্তান মিঠু দেওয়ান ও নিপন চাকমার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর  রাঙ্গামাটির সহকারী পরিচালক  মোঃ রফিকুল ইসলাম। 

এসময়  অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ মামুন, ও জেলা প্রশাসনের  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময়রতাদের শেষকৃত্য সম্পাদনের লক্ষ্যে উভয়ের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।