কাপ্তাই প্রতিনিধি | ০৯:২৫ পিএম, ২০২০-১০-১২
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন উজানছড়ি পাড়ায় আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হ্লাপ্রুচাই মারমা (৬০) নামের এক ব্যক্তি মারা গিয়েছেন। সোমবার (১২ই অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, চন্দ্রঘোনা থানাধীন উজানছড়ি পাড়া এলাকায় মৃত থুইসা মারমার ছেলে হ্লাপ্রুচাই মারমা আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিকেলে ক্ষেতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে বাড়িতে অতঃপর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে আনা হলে সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। ধারণা করা হচ্ছে ক্ষেতে বিষ প্রয়োগ করার সময় নাকে ও মুখে মাস্ক পরিধান না করার কারণে সে অসুস্থ হয়ে পড়তে পারে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited