কাউখালীতে দিনব্যাপী গণশুনানী ও লিগ্যাল এইড কমিটি গঠন


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৪:১৫ পিএম, ২০২২-০৬-০২

কাউখালীতে দিনব্যাপী গণশুনানী ও  লিগ্যাল এইড কমিটি গঠন

রাঙামাটির কাউখালী উপজেলার তিনটি ইউনিয়ন বেতবুনিয়া, কলমপতি ও ঘাগড়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক প্রকাশ্য গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২জুন) সকালে বেতবুনিয়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী গণশুনানী ও লিগ্যাল এইড এর কমিটি গঠন কার্যক্রমে  প্রধান অতিথি  ছিলেন রাঙামাটির জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ।
দিনব্যাপী লিগ্যাল এইড এর কার্যক্রমের সভাপতিত্ব করেন বেতবুনিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান   বাবু অংক্যজ চৌধুরী।

এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. সামশুদ্দোহা।

লিগ্যাল এইড এর কার্যক্রম শুরুতে সকাল দশটায় বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রীদের মাঝে লিগ্যাল এইড এর প্রচারাভিযান ও এক গনশুনানী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত  প্রধান শিক্ষক  খোরশেদ । এসময় জেলা লিগ্যাল এইড অফিসার ছাত্র -ছাত্রীদের সাথে মত বিনিময় পূর্বক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর পরপর যথাক্রমে কলমপতি ও ঘাগড়া ইউনিয়নের লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক গনশুনানী অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।