নিজস্ব প্রতিবেদক | ০৩:১৬ পিএম, ২০২২-০৫-৩১
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের “হিসাব সহকারী” বিকাশ দেওয়ান মারা গেছেন। গেল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান। বিকাশ দেওয়ানের ব্রেইন স্ট্রোক হয়েছে জানিয়েছে চিকিৎসক।
পরিবারিক সূত্র জানায়, বিকাশ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অফিস থেকে বাড়ি ফিরে অসুস্থবোধ করেন। সাথে সাথে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাঙামাটি হাসপাতালের ডাক্তাররা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টায় মারা যান বিকাশ।
বিকাশ দেওয়ান ২০০৮ সালে আইসিডিপি প্রকল্পে হিসাব সহকারী হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে বিকাশ স্ত্রী, দুই কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর স্ত্রী স্বরুপা চাকমা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে সহকারী প্রকল্প ব্যবস্থাপক হিসেবে বরকল উপজেলায় কর্মরত আছেন।
বিকাশ দেওয়ানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সহকর্মীকে শেষ দেখা দেখতে মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বিজন সারণীর বিকাশ দেওয়ানের বাড়িতে ভিড় করেন সহকর্মী আত্মীয় স্বজনরা। মঙ্গলবার বিকালে রাজদ্বীপ মহাশ্মশানে বিকাশ দেওয়ানের মরদেহ ধর্মীয় রীতি মেনে দাহ করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited