নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৭ পিএম, ২০২০-১০-১২
পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে “প্রতিবাদী অবস্থান” কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে দুই ঘন্টাব্যাপী প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত করা হয়।
কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক সদস্য নিরুপা দেওয়ান, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এড. সুস্মিতা চাকমা এবং উন্মেষ রাঙ্গামাটি জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি বিটন চাকমা।
কর্মসূচী চলাকালে গানে, নাটকে, কবিতায় এবং ধর্ষণের বিরুদ্ধে গ্রাফিটি এঁকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচীতে বিভিন্ন স্থান থেকে নারী সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে এতে পাহাড়ের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited