ওমর ফারুক সুমন | ০২:২৩ এএম, ২০২২-০৫-২৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই জুন। দলীয় ও স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীসহ ৩২জন কাউন্সিলর প্রার্থী লড়াই করবে ভোটের মাঠে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারনা। প্রতিক বরাদ্দের সাথে সাথেই পৌরসভার বিভিন্ন এলাকায় পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে।
পৌরসভার ৯ টি ওয়ার্ডে মেয়ের কাউন্সিলরদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হলেও একেবারে উল্টো চিত্র পৌরসভার ৮ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী তরুন সমাজ সেবক রুবেল চাকমার কোন প্রতিদ্বন্দী পার্থী না থাকায় ২৭ মে শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা ও বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক এসআই সাইদ আসাদ সহ নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে স্থানীয় গণমাধ্যমকে রুবেল চাকমা বলেন ৮নং ওয়ার্ডের সকল জনগণ আমার উপর আস্থা রেখেছেন এবং এলাকার যুব সমাজ এবং মুরব্বিরা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল হিসেবে মনোনীত করেছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যুব সমাজের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা ও সম্প্রিতীর বন্ধন সুধীর করার চেষ্টা করবো। পাহাড়ি ও বাঙ্গালী সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। সাধারণ কাউন্সিল পদে প্রচারনা চোখে না পরলেও মেয়র ও সংরক্ষিত আসনে প্রচারনা চলছে বেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল হিসেবে তরুণ সমাজ সেবক রুবেল চাকমাকে পেয়ে স্থানীয়রাও উজ্জীবিত।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited