রাজস্থলীতে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা


রাজস্থলী প্রতিনিধি    |    ১২:৩০ এএম, ২০২২-০৫-২৬

রাজস্থলীতে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা ও আইন - শৃঙ্খলা বিষযক সভা অনুষ্ঠিত হয়। ২৫ মে বুধবার সকাল সাড়ে নয় টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।

মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন,সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা,সাংবাদিক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে তিনি সোচ্চার রয়েছেন, এবার ইয়াবা গাজা ও মদ পাচারকারী দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছেন বলে ওসি সভায় জানান। পরে মাসিক সমন্বয় সভায় সকলে নিজ নিজ দপ্তরের প্রতিবেদন দাখিল করেন।