রাজস্থলী প্রতিনিধি | ১২:১৭ এএম, ২০২২-০৫-২৬
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগ যৌথ উদ্যোগে জনশুমারী ও গৃহগণনা ২০২২পরিচালনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ( ২৫ মে) দুপুর ১২ ঘটিকায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভায় রাজস্থলী উপজেলা পরিসংখ্যান বিভাগের উপজেলা শুমারী সমন্বয়কারী তুর্য্য তালুকদার বললেন, প্রতি দশ বৎসর অন্তর জনশুমারী ও গৃহগণনা করা হয়, কিন্তু কোভিড-১৯ কারনে যথারীতি সময়ে কার্যক্রমটি করা সম্ভব হয়নি। যার ফলে এখন সরকার নতুন ভাবে উদ্যোগ গ্রহন করেছে। জনশুমারী ও গৃহগণনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে সকলের অবগত হওয়া অনেক প্রয়োজন ।
তিনি আরও বললেন, বাংলাদেশের এবারে প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী ও গৃহগণনা করা হবে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এ কাজে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বললেন, যথাসময়ে কার্যক্রম শুরু করা হবে। যারা এই কাজে দ্বায়িত্ব পেয়েছেন, আপনারা কাজটি যেন নির্ভুল ও সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন। তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সভাটি সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ রুইহলাঅং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, প্রানীসম্পদ বিভাগের চিরনজিৎ চাকমা,প্রাথমিক শিক্ষা বিভাগের, সহকারী শিক্ষা অফিসার আবদুল করিম,সাংবাদিক আজগর আলী খান, সকল বিভাগের কর্মকর্তাগণ, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমূখ।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited