জুরাছড়ি প্রতিনিধি | ১২:১৪ এএম, ২০২২-০৫-২৬
ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ- NAAND মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে আজ ২৫ মে ২০২২ সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ে জুরাছড়ি উপজেলা পর্যায়ে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক প্রথাগত হেডম্যান কর্বারী ও জুরাছড়ি উপজেলার সাংবাদিক বৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠানে মাষ্টার ট্রেইনার হিসেবে বক্তব্য
রাখেন ডঃ আবুল মনসুর চৌধুরী সহযোগী অধ্যাপক পটিয়া সরকারি কলেজ। সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ধর্মচন্দ্র চাকমা সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন জুনায়েত আহমেদ মেডিক্যাল অফিসার জুরাছড়ি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসেব মতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ ভাগই কোন না কোন ধরনের প্রতিবন্ধী। সকলের প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধিত্বের মাত্রা সমান নয়। প্রতিবন্ধী শিশুরা হচ্ছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এসব অটিজম শিশুদের আমাদের বিশেষ যত্ন নিতে হবে। সামাজিকভাবে এসব শিশুদের কখনো হেয়প্রতিপন্ন করা যাবেনা। বক্তারা আরো বলেন, প্রায় সময় দেখা যায় গ্রামের প্রশিক্ষন বিহীন ধাত্রীদের দিয়ে গর্ভবর্তী প্রসূতি মহিলাদের ডেলিভারি করা হয় ফলে দেখা যায় অদক্ষতার কারণে একটি সুন্দর শিশু অটিজম হয়। এছাড়াও স্বাভাবিক ডেলিভারি না করে অধিকাংশ মহিলারা বর্তমানে সিজার করে থাকেন তাই এসব শিশুরা ও অটিজম হওয়ার সম্ভাবনা থাকে প্রশিক্ষণে উল্লেখ করেন।
একটি শিশু যখন চোখে চোখ রেখে না থাকানো। আনন্দেরর বিষয়ে আনন্দ না পাওয়া। একই কাজ বার বার করা। নিষেধ করলে আরো বেশি করা। জিনিস পত্র ছোড়া বা ভেঙ্গে ফেলা সহ বেশ কয়েকটি অটিজমের লক্ষণ রয়েছে, এসব বৈশিষ্ট্য গুলো দেখা দিলে অভিজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর জন্য পরামর্শ প্রদান করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited