বিএফডিসি’র উদ্যোগে কাপ্তাই হ্রদের লংগদু ঘাটে মাছের পোনা অবমুক্ত


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০১ এএম, ২০২২-০৫-২৪

বিএফডিসি’র উদ্যোগে কাপ্তাই হ্রদের লংগদু ঘাটে মাছের পোনা অবমুক্ত

পহেলা মে থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশ বিস্তারের জন্য প্রতি বছরের ন্যায় এবারও হ্রদে সকল প্রকার মৎস্যসম্পদ আহরণ ও বিপনন বন্ধকালীন সময়ে হ্রদে কার্প  জাতীয় মাছের পোনা অবমুক্ত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৩মে) লংগদু উপজেলা সদর এলাকায় কাপ্তাই হ্রদে আনুষ্ঠানিকভাবে রুই, মৃগেল, কাতাল (কার্প) জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনা(ভূমি) জনি রায়, বিএফডিসি রাঙামাটি জেলা ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, বিএফডিসি লংগদু শাখার ব্যাবস্থাপক আকবর হোসেন উপস্থিত ছিলেন।

লংগদু বিএফডিসির নিজস্ব পুকুর ও হ্যাচারিতে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা হ্রদের পানিতে ছাড়া হয়েছে। আজ প্রথম দিনে ৩.৮৯৬ মে. টন সহ ক্রমান্বয়নে ১৮ মেঃ টন মাছের পোনা অবমুক্ত করা হবে বলেন জানালেন বিএফডিসি লংগদু ব্যবস্থাপক আকবর হোসনে।

পহেলা মে থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত সময় কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ, মাছ ধরা, প্রকৃয়া করণ ও বাজারজাত করা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এআদেশ বলবৎ থাকবে। এসময় নিবন্ধীত সকল মৎস্যজীবীদেরকে সরকার প্রতি মাসে জনপ্রতি ৩০কেজি হারে মৎস্য ভিজিএফ প্রদান করে।