নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ পিএম, ২০২০-১০-১১
চলমান করােনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় রবিবার (১১ অক্টোবর ২০২০) সকাল ১০টায় আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে গজালিয়া আর্মি ক্যাম্প এলাকার অসহায়, দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলীকদম সেনা জোন হতে একদল সেনা সদস্য সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সকল খাদ্য সামগ্রী প্রদান করেন।
পরবর্তীতে আগত সকল ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আলীকদম জোনের কর্মকর্তা ক্যাপ্টেন মােঃ খালিদ রেজা বলেন, বর্তমান করােনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযােগীতা করে যাচ্ছি। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি আহবান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযােগীতা কামনা করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited