জুরাছড়িতে ১২৬ ফুট দীর্ঘ নব নির্মিত বুদ্ধ মুর্তি পূজা


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৭:৪০ পিএম, ২০২২-০৫-১৬

জুরাছড়িতে ১২৬ ফুট দীর্ঘ  নব নির্মিত বুদ্ধ মুর্তি পূজা

॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥

জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বনবিহারে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশের সর্ব বৃহৎ ১২৬ ফুট দীর্ঘ সিংহসয্যা বুদ্ধমূর্তিতে পূজা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ মে) ভিক্ষু সংঘ ও হাজারো পূণ্যার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ফুলদিয়ে পুজা করা হয়। আজকের এইদিনে তথাগত ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। তাই এই ত্রি স্মৃতি বিজড়িত উপলক্ষে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দানানুষ্ঠান উদসর্গ করা হয়। এছাড়াও শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে জুরাছড়ি উপজেলার পত্যেক বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িতে বুদ্ধ পতাকা উত্তলন করা হয়।

অনুষ্ঠানে স্বধর্ম দেশনা প্রদান করেন সুবলং শাখা বনবিহারে অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধ শ্রী মহাস্থবির, রাঙামাটি রাজবনবিহার থেকে আগত জ্ঞানপ্রিয় মহাস্থবির।