জুরাছড়ি প্রতিনিধি | ০৬:৩৯ পিএম, ২০২০-১০-১১
রাঙ্গামাটি জেলা সদর থেকে জুরাছড়ি উপজেলার দুরত্ব প্রায় ৫০ কিলোমিটার। একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে নৌপথ। জুরাছড়ি হাসপাতালের অবস্থাও একেবারে নাজুক। নেই কোন চিকিৎসক ও স্টাফদের থাকার আবাসিক সুব্যবস্থা। বর্ষাকাল আসলে রোগী এবং চিকিৎসকদের যেন কাল হয়ে দাঁড়ায়।
এই এলাকায় অধিকাংশ পাহাড়ী জনগণ প্রসূতি নারীদের প্রসব করানোর জন্য গ্রাম্য ধাত্রীদের উপড় নির্ভর হয়ে থাকেন। বর্তমানে অনেকটা পরিবর্তন দেখা দিচ্ছে। দিন দিন হাসপাতালমুখী আগ্রহ দেখা যাচ্ছে সন্তান প্রসবকারী গর্ভবর্তী নারীদের।
গত মাসের ২৫ তারিখ হাসপাতালে প্রসব করতে আসা ডেবাছড়া গ্রামের বাসিন্দা বেবী চাকমা থেকে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক চিকিৎসক ডাঃ কামরুজ্জামান স্যারের নিবিড় পরিচর্যায় আমার নিরাপদে সন্তান প্রসব হয়েছে। এজন্য আমি কামরুজ্জামান স্যারসহ সকল নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জুরাছড়ি হাসাপাতালের চিকিৎসক ডাঃ কামরুজ্জামান থেকে জানতে চাইলে তিনি জানান, ডাঃ অনন্যা ম্যাডোমের নির্দেশনায় আমাদের যতটুকু সম্ভব নরমাল ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছি। গ্রাম্য ধাত্রীদের উপড় নির্ভর না করে নিরাপদ মাতৃত্ব সেবার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিনিউটি ক্লিনিকে সন্তান প্রসব করার জন্য গর্ভবর্তী নারী ও তাদের পরিবারদের সচেতনতামূলক পরামর্শ দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা বলেন, হোম ডেলিভারী না করে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী করার জন্য আমরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি স্বীকার করে বলেন, এখনো পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক কিছু অপুরণ রয়েছে, সম্প্রতি আলট্রাসোনোগ্রাফী মেশিনের জন্য কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আলট্রাসোনোগ্রাফী মেশিন পাওয়া গেলে ভবিষ্যতে আর গর্ভবর্তী নারীদের রাঙ্গামাটি সদরে যেতে হবেনা। গর্ভবর্তী নারীদের নিরাপদ সন্তান প্রসবের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় রোগীদের সেবাদানের জন্য প্রস্তুত বলে জানান।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited