বিলাইছড়িতে কবিগুরু'র জন্ম জয়ন্তী উদযাপন


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৪:২৮ পিএম, ২০২২-০৫-০৯

বিলাইছড়িতে কবিগুরু'র জন্ম জয়ন্তী উদযাপন

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

রাঙামাটির বিলাইছড়িতে ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, সংস্কৃতিক ব্যক্তিত্ব সুইনু মার্মা, শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক স্বপন দাশ ও নৃত্য শিক্ষিকা লাল রৌবেল পাংখোয়া আবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাস্কৃতিক ব্যক্তিত্ব ডি.কে. রুবেল বড়ুয়া।
প্রধান অতিথি বলেন, ভালো মানুষ হতে, ভাল বাংলায় কথা বলতে, ভাল চিন্তা করতে কবিগুরুর লেখা পড়া অনস্বীকার্য।

গান পরিবেশন করেন সুবর্ণা চাকমা, সেঁজুতি তঞ্চঙ্গ্যা, স্বপন দাশ, বিপ্লব বড়ুয়া নৃত্য পরিবেশন করে শিল্ককলা একাডেমির শিক্ষার্থীরা।