জুরাছড়িতে প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০২:১৫ পিএম, ২০২২-০৫-০৯

জুরাছড়িতে প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥

জুরাছড়ি উপজেলার ৩ নং মৈদং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমার পিতা বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। রবিবার ফকিরাছড়ি বাজার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুনিল চাকমা গত ২৮ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসা ফকিরাছড়িতে পরলোক গমন করেন।

এসময় প্রয়াতের কর্মময় জীবনী আলোকপাত করেন তার নাতনি দৃপ্তি চাকমা। পঞ্চশীল প্রার্থনা করেন সাবেক ইউপি সদস্য কাজলা চাকমা।
ভিক্ষু সংঘের মধ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কুসুমছড়ি লুম্বিনী বন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বহ্মালঙ্কার মহাথের, ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সুমঙ্গল মহাথেরসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ভিক্ষুগণ।

অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থকে আত্মীয়স্বজন বন্ধু- বান্ধব, শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।