রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১


আলমগীর মানিক    |    ০৫:৩৮ এএম, ২০২২-০৫-০৯

রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত একজন ব্যক্তি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে। নিহত ব্যক্তির নাম বিজয় ত্রিপুরা, বয়স ৪৫। তিনি রাঙামাটি শহরের গর্জনতলী এলাকার বাসিন্দা। 

রোববার দিবাগত রাতে জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত নার্স জানিয়েছেন,  গুরুত্বর আহত অবস্থায় বিজয় ত্রিপুরাকে রোববার বিকেলে সাড়ে পাঁচটার সময় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে কয়েকজন লোক। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি দেন। রাত সাড়ে আটটার সময় অবস্থার অবনতি হয়ে বিজয় ত্রিপুরা মৃত্যুবরণ করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানাগেছে, নিহত বিজয় ত্রিপুরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় সিএনজি অটোরিক্সায় দূর্ঘটনায় পতিত হয়ে গুরুত্বর আহত হয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। সে গর্জনতলী এলাকার বাসিন্দা ক্ষীরেন্দ্র লাল ত্রিপুরার সন্তান।